মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সকল বাধা বিপত্তি আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করবো- ডিসি রমনা (ট্রাফিক)

সকল বাধা বিপত্তি আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করবো- ডিসি রমনা (ট্রাফিক)

সকল বাধা বিপত্তি আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করবো-
সকল বাধা বিপত্তি আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করবো-

ডেস্ক রিপোর্ট-

ট্রাফিক রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.জয়নুল আবেদীন বলেছেন, ট্রাফিক বিভাগের পক্ষ থেকে পরিবহণ মালিক, ড্রাইভার, হেলপারসহ পরিবহন খাত সংশ্লিষ্ট  সকল‘কেই সর্বাত্মক সহযোগিতা করা হবে। যারা সড়ক পরিবহন ব্যবস্থায় বাধা বিপত্তি সৃষ্টি করবে আমরা সম্মিলিতভাবে তাদের মোকাবেলা করবো। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ট্রাফিক রমনা বিভাগের উদ্যোগে জননিরাপত্তা ও জনসচেতনতামূলক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোমবার (৬ নভেম্বর ) সকাল ১২ টায় কলাবাগান থানার পান্থপথ গ্রিন লাইন বাস কাউন্টারের হল রুমে পরিবহণ মালিক, ড্রাইভার, হেলপার ও স্থানীয় জনগণকে নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পরিবহণ মালিকরা ট্রাফিক রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়ার বিষয়টি তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমনা (ক্রাইম) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) শাহেন শাহ্, রমনা (ট্রাফিক) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সোহেল রানা, রমনা (ক্রাইম) বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ধানমন্ডি জোন) আবু তালেব, রমনা (ট্রাফিক) বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ধানমন্ডি জোন) নব কুমার বিশ্বাস ও পরিবহণের মালিকগণ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলাবাগান থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম এবং ট্রাফিক রমনা বিভাগের টিআই জাহাঙ্গীর আলম, মোঃ আশরাফ, মোঃ হাবীব সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com