শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কক্সবাজার থেকে চার কেজি হেরোইন জব্দ করেছে বিজিবি

কক্সবাজার থেকে চার কেজি হেরোইন জব্দ করেছে বিজিবি

কক্সবাজারে যাত্রীবাহী বাস তল্লাশি করে ৪.৩৯৮ কেজি হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কক্সবাজারে যাত্রীবাহী বাস তল্লাশি করে ৪.৩৯৮ কেজি হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

স্টাফ রিপোর্টার-

কক্সবাজারে যাত্রীবাহী বাস তল্লাশি করে ৪.৩৯৮ কেজি হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৩ নভেম্বর)  সকালে কক্সবাজার (৩৪ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুষ্টিয়া থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী একটি বাস শুক্রবার সকালে  বাংলাবাজার এলাকায় তল্লাশির জন্য থামানো হয়। পরবর্তীতে বাসটি তল্লাশি করে মালিকবিহীন একটি ব্যাগ থেকে  ৪.৩৯৮ কেজি হেরোইন জব্দ করা হয়।

অধিনায়ক বলেন, কুষ্টিয়া থেকে মাদকের চালান কক্সবাজার আসবে এমন একটি গোয়েন্দা তথ্য আমাদের কাছে ছিলো। এসময় মাদক উদ্ধারের লক্ষে ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার মহাসড়কের ওপর অবস্থান গ্রহণ করে। আনুমানিক সকাল পৌনে নয়টায় বাসটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়।

এছাড়া সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com