বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পিটার হাসকে দাওয়াত দেওয়া বিএনপিপন্থী ব্যবসায়ী আলতাফ গ্রেপ্তার

পিটার হাসকে দাওয়াত দেওয়া বিএনপিপন্থী ব্যবসায়ী আলতাফ গ্রেপ্তার

গ্রেপ্তার আলতাফ হোসেন।
গ্রেপ্তার আলতাফ হোসেন।

স্টাফ রিপোর্টার-

বিএনপিপন্থী ব্যবসায়ী সৈয়দ আলতাফ হোসেনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা-পুলিশ। গতকাল রাত ৩টার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী। তিনি বলেন, ২০২২ সালের একটি বিস্ফোরক মামলায় তিনি আসামি ছিলেন। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত বুধবার রাতে এই ব্যবসায়ীর গুলশানের বাসভবনে এক নৈশভোজ অনুষ্ঠিত হয়। এতে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসসহ আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও বিএনপির একাধিক নেতা অংশ নেন।

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সম্মানে আয়োজিত নৈশভোজে আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু।

এ ছাড়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাসের রহমান ও বিএনপির সাবেক সংসদ সদস্য জি এম সিরাজ নৈশভোজে অংশ নেন। এ সময় মার্কিন রাষ্ট্রদূত ছাড়াও আমন্ত্রিত বিদেশি কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর দূতাবাসের ইউসুফ এম আশরাফ, মার্কিন দূতাবাসের চিফ পলিটিক্যাল কাউন্সিলর শ্রেয়ান সি. ফিজারল্ডসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com