বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপের সবুজ রং

বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপের সবুজ রং

হোয়াটসঅ্যাপের চিরচেনা সবুজ রংটি বদলে যাচ্ছে।
হোয়াটসঅ্যাপের চিরচেনা সবুজ রংটি বদলে যাচ্ছে।

ডেস্ক রিপোর্ট –

হোয়াটসঅ্যাপের চিরচেনা সবুজ রংটি বদলে যাচ্ছে। মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম এবার নতুন রঙে, নতুন নকশায় ইন্টারফেস রিডিজাইন করতে চলেছে। এরই মধ্যে তা রোল আউট করছে। তবে আপাতত সীমিত সংখ্যক ব্যবহারকারীই এই নতুন নকশার ইন্টারফেস পেতে পারবেন।

নতুন ইন্টারফেস আনার সঙ্গে সঙ্গে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি চাইছে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও আধুনিক করে তুলতে। যেমন, চ্যানেল সার্চ বা ফলো করার মতো কিছু ফিচারের উল্লেখ দেখানো হচ্ছে।

নতুন ইন্টারফেসে অ্যাপের প্রধান টিন্ট কালার হিসেবে একটি নতুন সবুজ রং আসছে। এছাড়া নতুন ডিজাইন করা আইকনগুলো অ্যাপ সেটিংস এবং চ্যাট ইনফো স্ক্রিনের ক্ষেত্রে পাওয়া যাবে। যারা এখনো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না, তারা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই পরিবর্তন দেখতে পাবেন।

এজন্য হোয়াটসঅ্যাপ আপডেট রাখা দরকার। কিছু আইওএস ব্যবহারকারী যারা অ্যাপ স্টোর থেকে সর্বশেষ আপডেট ইনস্টল করেছেন তারা নতুন রং এবং আইকনসহ একটি নতুন ইন্টারফেস এরই মধ্যে পেয়েছেন।

এছাড়া মেটার মালিকানাধীন অ্যাপটি চ্যানেলগুলোতে ভয়েস মেসেজ এবং স্টিকার শেয়ার করার জন্য একটি ফিচার নিয়ে কাজ করছে। এখন থেকে চ্যানেলে ভয়েস মেসেজ শেয়ার করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com