শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
হরতালে স্বাভাবিক যান চলাচল, মানুষের উপস্থিতি কম

হরতালে স্বাভাবিক যান চলাচল, মানুষের উপস্থিতি কম

সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা হরতালে রাজধানীতে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা হরতালে রাজধানীতে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

স্টাফ রিপোর্টার-

সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা হরতালে রাজধানীতে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বাসের পাশাপাশি অন্যান্য গণপরিবহনেরও কিছু উপস্থিতি দেখা গেছে। তবে এসময় সাধারণ মানুষের উপস্থিতি কম দেখা গেছে৷ চাকরিজীবী মানুষদের দেখা গেছে বেশি।

রোববার (২৮ অক্টোবর) রাজধানীর গুলিস্তান, ভিক্টোরিয়া পার্ক, রায়সাহেব বাজার, মগবাজার, রামপুরা, বাডাডাসহ বেশ কয়েকটি এলাকায় এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ভিক্টোরিয়া পার্ক এলাকা থেকে ঢাকার বিভিন্ন রুটের বাস চলাচল করছে। তবে সকাল থেকে রাস্তা ফাঁকা রয়েছে। অন্যান্য দিনের চেয়ে সাধারণ মানুষের উপস্থিতি কম দেখা গেছে।

বাসের হেল্পাররা জানিয়েছেন, এখানে প্রায় ৯টি গণপরিবহন সব পরিবহনের বাস উপস্থিত রয়েছে। ভোর থেকেই এখান থেকে বাস চলাচল করছে। তবে যাত্রী কম। লঞ্চ থেকে নামা যাত্রীরা আসছেন।

চাঁদপুরের যাত্রী লোকমান কবির জাগো নিউজকে বলেন, আমি মালিবাগ যাবো। ভাবছি লঞ্চ থেকে নেমে বাস পাবো না। খুব চিন্তায় ছিলাম। ভিক্টোরিয়া পার্ক এলাকায় এসে দেখি বাস রয়েছে।

এর আগে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। শনিবার (২৮ অক্টোবর) সমাবেশ থেকে এ হরতালের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মিডিয়া সেলের ফেসবুক পেজেও এ ঘোষণা দেওয়া হয়। শনিবার নয়াপল্টনে সমাবেশে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের পর হরতালের এ সিদ্ধান্ত আসে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com