সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা র‍্যাব

সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা র‍্যাব

সচিবালয়ের সামনের গেটে র‌্যাবের চারটি গাড়ি টহল দিতে দেখা গেছে।
সচিবালয়ের সামনের গেটে র‌্যাবের চারটি গাড়ি টহল দিতে দেখা গেছে।

স্টাফ রিপোর্টার-

রাজধানীতে আজ শনিবার সমাবেশ করছে দেশের বড় দুটি রাজনৈতিক দল। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি আর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি পেয়েছে আওয়ামী লীগ। দুই দলের সমাবেশকে কেন্দ্র করে সচিবালয় এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা।

শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকেই এ চিত্র দেখা গেছে।

সচিবালয়ের সামনের গেটে র‌্যাবের চারটি গাড়ি টহল দিতে দেখা গেছে। জিপিও’র পাশে সচিবালয়ের দিকে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন পুলিশ সদস্যরা।

নিরাপত্তার দায়িত্বে থাকা র‌্যাবের এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, আমরা সকাল থেকে সচিবালয় এলাকায় টহলে রয়েছি। সচিবালয় ও তার আশপাশের এলাকায় যেকোনো ধরনের নিরাপত্তায় তৎপর রয়েছি।

এদিকে ঢাকার সবগুলো প্রবেশমুখেও করা হচ্ছে তল্লাশি।

সদরঘাটে কোতোয়ালি থানা পুলিশের ওসি শাহিনুর রহমান বলেন, সব সময় আমাদের তল্লাশি চলে। শুধু আজ না। নিরাপত্তার স্বার্থে তল্লাশি করতে হয়।

মোবাইল চেক করার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আজ ৩ দলের সমাবেশ। আমরা কাউকে বাদ রাখছি না। সবাইকে তল্লাশি চলছে। ঢাকায় যেন কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় সেজন্য এ তল্লাশি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com