বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
শিগগির অবসরের ঘোষণা দেবেন মাহমুদউল্লাহ

শিগগির অবসরের ঘোষণা দেবেন মাহমুদউল্লাহ

ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

ডেস্ক রিপোর্ট-   

শিগগির অবসরের ঘোষণা দেবেন মাহমুদউল্লাহ

টেস্ট ক্রিকেট তিনি হুট করেই ছেড়েছিলেন টেস্ট চলার মাঝেই ৷ টি-টোয়েন্টিতে ব্রাত্য গত বছর থেকে৷ ওয়ানডেতে মাঝে ৬ মাস দলের বাইরে ছিলেন৷ অনেক তর্কবিতর্কের পর শেষ মুহূর্তে সুযোগ পেয়েছেন বিশ্বকাপ দলে৷ বিশ্বকাপে তিনিই একমাত্র ধারাবাহিক ভালো খেলছেন বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ৷ মাহমুদউল্লাহ আইসিসিকে জানিয়েছেন, এই বিশ্বকাপই তাঁর শেষ৷ শিগগির জানাবেন অবসরের ঘোষণাও৷

২০২৩ বিশ্বকাপে একেবারে শেষ মুহূর্তে সুযোগ পেয়ে তা দুই হাত ভরে কাজে লাগাচ্ছেন মাহমুদউল্লাহ। ৪ ম্যাচ খেলে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন ৩ ম্যাচ। ৯৯ গড় ও ১০১.০২ স্ট্রাইক রেটে করেছেন ১৯৮ রান। যার মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন ১১১ বলে ১১১ রানের দুর্দান্ত ইনিংস। আর ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৫০ ছুঁই ছুঁই দুটি ইনিংস খেলেছেন। দল না জিতলেও দলের স্কোর সম্মানজনক অবস্থায় নিতে অবদান রাখছেন তিনি।

‘বয়স যে শুধুই একটি সংখ্যা’-মাহমুদউল্লাহ এই প্রবাদটির বাস্তবতা প্রমাণ করে চলেছেন। তবে মাহমুদউল্লাহ জানিয়েছেন, এটা তাঁর শেষ বিশ্বকাপ। আইসিসির ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় বাংলাদেশের এই ক্রিকেটার বলেন, ‘সত্যি বলতে, এটাই আমার শেষ বিশ্বকাপ। আমার পারফরম্যান্স ও শরীরের অবস্থার ওপর নির্ভর করছে যে বাংলাদেশের হয়ে কতদিন খেলতে পারব। তবে আজ অথবা কাল যেদিনই হোক, শিগগিরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেব।’

প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না-মাহমুদউল্লাহ যেন এ কথাই বোঝাতে চেয়েছেন। মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজের মতো তারকা ক্রিকেটাররাই বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন তিনি (মাহমুদউল্লাহ)। ৩৭ বছর বয়সী এই ব্যাটার বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটকে অবশ্যই এগিয়ে যেতে হবে। আমাদের ড্রেসিংরুমে যে প্রতিভা আছে, মোস্তাফিজ, তাসকিন, শান্ত, লিটন, মিরাজ-এরপর তারাই ধীরে ধীরে সিনিয়র ক্রিকেটার হবে। তারাই এরপর দলের দায়িত্ব নেবে। বাংলাদেশের কিংবদন্তি একদিন তারা হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com