শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কাকরাইলে পুলিশের ওপর ককটেল বিস্ফোরণ, বিএনপির ২০০ নেতাকর্মী আটক

কাকরাইলে পুলিশের ওপর ককটেল বিস্ফোরণ, বিএনপির ২০০ নেতাকর্মী আটক

গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

স্টাফ রিপোর্টার- 

রাজধানীর কাকরাইলে একটি নির্মাণাধীন ভবনে পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে ওই ভবনে অভিযান চালিয়ে বিএনপির প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৭ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে অভিযান শেষে এ কথা বলেন গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, মহাসমাবেশকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা যেন কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে এজন্য পুলিশ অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে আসামাত্র ১৫ থেকে ২০টি ককটেল পুলিশের ওপর নিক্ষেপ করা হয়।

গোয়েন্দাপ্রধান বলেন, কাকরাইলের ওই ভবনের ভেতরে প্রবেশ করে দেখা যায়, ভবনটিতে কয়েকশো নেতাকর্মী দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন। ভবনের ভেতরে রড, লাঠি, ককটেল, চাল, ডাল ও ইটভাঙা পাওয়া যায়। পরে সেখান থেকে প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং মামলা হবে।

সমাবেশকে কেন্দ্র করে তারা নাশকতা করতে চেয়েছিল কি না- জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, তারা যদি সমাবেশেই আসবে তাহলে রড ও ককটেল নিয়ে আদবে কেন? তাদের নাশকতার পরিকল্পনা ছিল কি না- জানি না তবে তদন্ত করে দেখা হবে।

ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ আহত হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, অলরেডি দুজন পুলিশ সদস্য আহত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com