শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ঢাকায় র‌্যাবের বিশেষ রোবাস্ট পেট্রোল

ঢাকায় র‌্যাবের বিশেষ রোবাস্ট পেট্রোল

স্টাফ রিপোর্টার-

২৮ অক্টোবর রাজধানীতে দুইটি বৃহৎ রাজনৈতিক দলের সমাবেশ কর্মসূচি ঘিরে বিভিন্ন এলাকায় বিশেষ রোবাস্ট পেট্রোল শুরু করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, শেরেবাংলা নগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্প এলাকায় র‌্যাব-২ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। বড় দলগুলোর সমাবেশ কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুতি নিয়েছি।

শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে র‌্যাব-২ এর আওতাধীন মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, শেরেবাংলা নগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্প এলাকায় বিশেষ রোবাস্ট পেট্রোলের মাধ্যমে পর্যাপ্ত পিকআপ টহল ও মোটরসাইকেল টহল ডিউটিতে মোতায়েন করা হয়েছে।

এএসপি শিহাব করিম আরও বলেন, র‌্যাব-২ এর আওতাধীন এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশনা রয়েছে। বিভিন্ন এলাকায় টহল টিম তৎপর রয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে মহাসমাবেশ কর্মসূচি রয়েছে বিএনপির। একই দিন মতিঝিলে শাপলা চত্বরে সমাবেশ করতে চায় জামায়াত। ওইদিন ঢাকায় সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একই দিনে তিন দলের এ কর্মসূচি ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com