বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিএনপির সমাবেশের অনুমতির সিদ্ধান্ত পুলিশের- স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির সমাবেশের অনুমতির সিদ্ধান্ত পুলিশের- স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার-

বিএনপি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলে কোন বাধা দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে বিএনপি সংবিধানের ফ্রেমওয়ার্কারের বাইরে কিছু করলে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (২৫ অক্টোবর) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বিএনপির সমাবেশ কোথায় হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এটা ডিএমপি জানাবে। আপনারা কমিশনার সাহেবকে এ বিষয়ে প্রশ্ন করেন।

তিনি বলেন, বিএনপি সমাবেশের অনুমোদনের অনুরোধ যেটা করেছে, ঠিক কীভাবে করেছে, আমাদের পুলিশ কমিশনার সেটা জানেন। তারা সারাদেশ থেকে যারাই বিএনপি করেন, সবাইকে ঢাকায় নিয়ে আসবেন, কোনো সদস্যই বাদ থাকবে না—সেরকম আমরা শুনছি। সেরকম যদি হয়, তাহলে এত লোক ঢাকায় এলে একটা অন্য ধরনের পরিস্থিতি হতে পারে। সেজন্যই আমাদের কমিশনার সাহেব তাদেরকে কোথায় সমাবেশটা করতে দেবেন, সেটা কমিশনার সাহেব বুঝবেন। তিনি সেভাবেই সিদ্ধান্ত দেবেন।

এসময় বিএনপির মহাসমাবেশের ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে কিনা এ প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২৮ অক্টোবরের মহাসমাবেশ সামনে রেখে জনগণের জানমাল রক্ষায় অর্পিত দায়িত্ব পালন করবে র‌্যাব। ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসানো হবে।

সরকার পতনের বিষয়ে বিএনপির হুঁশিয়ারির বিষয়ে তিনি বলেন, ‘দেখুন, সরকার তো এমন কোনোকিছু না যে ধাক্কা দিলে পড়ে যাবে। এদেশে গণতান্ত্রিক সরকার আছে। ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে। আইন-শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবেন। ’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com