বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মহাসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে বিএনপির চিঠি

মহাসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে বিএনপির চিঠি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি

ডেস্ক রিপোর্ট-  

রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি।

আজ শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই চিঠি ডিএমপিতে পাঠানো হয়।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, এক দফা দাবিতে আন্দোলনের অংশ হিসেবে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। এরপর মহাযাত্রা কর্মসূচি দেবে দলটি।

গত ১৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে আয়োজিত জনসমাবেশ থেকে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দিন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা আরও পাঁচটি দল ও জোট পৃথক সমাবেশ থেকে একই কর্মসূচি ঘোষণা করেছে।

মির্জা ফখরুল বলেন, ‘আগামী ২৮ অক্টোবর শনিবার ঢাকায় মহাসমাবেশ করব। এখান থেকে মহাযাত্রা শুরু হবে। এরপর এই সরকারের পতন না পর্যন্ত আমরা থেমে থাকব না। অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে কিন্তু সমস্ত বাধা-বিপত্তিকে অতিক্রম করে এই মহাসমাবেশকে সফল করে জনগণের অধিকার আদায় করার জন্য আমাদের নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com