বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
পেঁপে-কাঁচকলা ছাড়া সব সবজির দামই চড়া

পেঁপে-কাঁচকলা ছাড়া সব সবজির দামই চড়া

সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে বেশির ভাগ সবজিতে
সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে বেশির ভাগ সবজিতে

ডেস্ক রিপোর্ট

রাজধানীর বাজারগুলোতে সবজির দাম বেশ চড়া। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে বেশির ভাগ সবজিতে। ৮০ থেকে ১০০ টাকায় নিচে নেই কোন সবজি। শুধুমাত্র কাঁচকলা আর পেঁপের দাম নাগালের মধ্যে ক্রেতাদের।

বাজারে চাল, ডাল, তেল, ব্রয়লার মুরগি, চিনি, লবণসহ সব পণ্যই বিক্রি হচ্ছে বাড়তি দামে। সেই সঙ্গে মাছ-মাংস, পেঁয়াজ, আলুসহ সব ধরনের সবজির দাম বেড়েছে। ডিমের দাম ডজনে ১৬০ টাকা থেকে কমে ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী, হাতিরপুল ও বাড্ডারবাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দাম বেড়ে প্রতি কেজি গোল বেগুন ১০০ থেকে ১২০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, কাঁচামরিচ ১৮০ থেকে ২০০ টাকা, করলা ৯০ থেকে ১০০ টাকা, কচুরমুখী ৯০ থেকে ১০০ টাকা, ঢেঁড়স-পটোল-চিচিঙা-ঝিঙা-কাঁকরোল ৮০ টাকা, গাজর ও টমেটো ১০০ থেকে ১২০ টাকা, শিম ১৮০ থেকে ২০০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর মগবাজার, পলাশী, নিউমার্কেট ও কাঁঠালবাগানের অধিকাংশ ব্যবসায়ী জানান, সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়তি। বাজারে শীতের নতুন সবজি না আসা পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই।

ভালো মানের একটি লাউ ৮০ থেকে ১০০ টাকায় কিনতে হচ্ছে। কচুর লতি ও চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৮০ টাকার আশপাশে। ৮০ টাকার নিচে আছে হাতে গোনা কয়েকটি সবজি। পটোল ও ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি। মুলার কেজি ৫০ থেকে ৬০ টাকা। আর বাজারে সস্তার সবজি হিসেবে পরিচিত পেঁপেও বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি।

পাইকারি বিক্রেতারা জানান, সাম্প্রতিক ভারি বর্ষণে ময়মনসিংহ, টাঙ্গাইল, বগুড়া, যশোর ও কুষ্টিয়ার আশপাশের সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থান থেকে রাজধানীতে বেশির ভাগ সবজি আসে। সরবরাহে ঘাটতির কারণে পাইকারি ও খুচরা বাজারে দাম বাড়ছে।

রাজধানীর বাজারে মুরগির দাম বেড়েছে। জানতে চাইলে কাঁঠালবাগানের মুরগী ব্যবসায়ী মো. আবুল মিয়া বলেন, ‘দুই সপ্তাহ ধরে বাজারে মুরগির দাম বাড়তি। দাম বেড়ে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ থেকে ২০০ টাকা এবং মানভেদে সোনালি মুরগি প্রতি কেজি ৩২০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে।

গরুর মাংস ৮০০ টাকা, আর খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকা কেজি। রুই মাছের কেজি ৩৫০ থেকে ৪০০ টাকা। আর পাঙাশ ও তেলাপিয়ার দাম ২২০ থেকে ২৫০ টাকা।

ক্রেতারা বলছেন, সবজি আমদানি করতে হয় না, বরং কিছু কিছু রপ্তানি হয়। এর সঙ্গে ডলারের দাম বাড়ার কোনো সম্পর্ক নেই। তবু ব্যবসায়ীরা নানা ছুতায় দাম বাড়িয়েই যাচ্ছেন। বাজারে গেলে মাথা ঘোরে, অথচ এদিকে সরকারের কোনো দৃষ্টি নেই।

কাশেম নামের এক ক্রেতা বলেন, ‘বাজারে সব জিনিসের দাম বেশি। নির্ধারিত বেতন দিয়ে সংসার চালাতে কষ্ট হচ্ছে। দ্রুত বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারলে আরও ভয়াবহ অবস্থায় পড়তে হবে আমাদের।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com