রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ভারতের বিপক্ষে রেকর্ড গড়ল বাংলাদেশের ওপেনিং জুটি

ভারতের বিপক্ষে রেকর্ড গড়ল বাংলাদেশের ওপেনিং জুটি

ফিফটি করেছেন তানজিদ হাসান তামিম।
ফিফটি করেছেন তানজিদ হাসান তামিম।

ডেস্ক রিপোর্ট-

একটু দেরি হলেও আস্থার প্রতিদান দিতে শুরু করলেন তানজিদ হাসান তামিম। পুনেতে জসপ্রিত বুমরা-মোহাম্মদ সিরাজদের বোলিং আক্রমণের সামনে সাবলীল তামিমের দেখাই মিলল। যদিও প্রথম ৫ ওভারে বাংলাদেশ তুলেছিল মাত্র ১০ রান।

৭ম ওভারে বুমরাকে ফাইন লেগ দিয়ে দুর্দান্ত এক ছক্কা মারলেন তামিম। এরপরও শুরু করেছিলেন ঝোড়ো ব্যাটিং। ঠিক অভিষেক বিশ্বকাপে ভারতের বিপক্ষে যেন তামিম ইকবালের প্রতিচ্ছবি হয়ে উঠলেন তানজিদ তামিম। ২০০৭ বিশ্বকাপের কিছুদিন আগেই অভিষেক হয়েছিল সিনিয়র তামিমের। সেই বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে তামিম খেলেছিলেন ৫১ রানের অসাধারণ এক ইনিংস। ওটাই ছিল তামিমের প্রথম ওয়ানডে ফিফটি। তিনিও ক্যারিয়ারের প্রথম কয়েক ম্যাচে ছিলেন নড়বড়ে।

এই বিশ্বকাপে তামিম ইকবালের স্থলাভিষিক্ত হিসেবে দলে সুযোগ পেয়েছেন তানজিদ তামিম। তিনিও প্রথম ওয়ানডে ফিফটি পেলেন বিশ্বকাপে ভারতের বিপক্ষে। ৪১ বলে তুলে নিয়েছেন প্রথম ওয়ানডে ফিফটি। ১৫ তম ওভারে কুলদীপ যাদবের এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে তানজিদ ও খেললেন সিনিয়র তামিমের মতো ৫১ রানের ইনিংস। মেরেছেন ৫টি চার ও ৩টি ছক্কা। জহির খানকে ডাউন দ্য উইকেটে এসে তামিম ইকবালের ছক্কা মারার সেই স্মৃতিও যেন ফেরালেন তানজিদ তামিম। জুনিয়র তামিম আজ ডাউন দ্য উইকেটে বাউন্ডারি মারলেন শার্দুল ঠাকুরকে।

তানজিদ তামিম ও লিটন দাসের ওপেনিং জুটিও সেভাবে বড় হচ্ছিলেন। বাংলাদেশের স্কোরবোর্ডে ২০ রান জমা করার আগেই উদ্বোধনী জুটি ভেঙে যাওয়া যেন অলিখিত এক নিয়ম হয়ে গিয়েছিল। সেখানে পুনের মহারাস্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ভিন্ন রূপে দেখাচ্ছেন লিটন ও তামিম। বিশ্বকাপে ওপেনিং জুটিতে বাংলাদেশের হয়ে রেকর্ড ৯৩ রান তুলেছেন তাঁরা।

এর আগে বিশ্বকাপে ওপেনিং জুটিতে বাংলাদেশ সর্বোচ্চ সংগ্রহ ছিল ৬৯ রান। ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে মেহরাব হোসেন ও শাহরিয়ার হোসেন এই জুটি গড়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com