বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বেশি বাড়াবাড়ি করবেন না, ওবায়দুল কাদেরকে মির্জা আব্বাস

বেশি বাড়াবাড়ি করবেন না, ওবায়দুল কাদেরকে মির্জা আব্বাস

সমাবেশে মির্জা আব্বাস
সমাবেশে মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্ট-   

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘বেশি বাড়াবাড়ি করবেন না, আপনারা বেশি বাড়াবাড়ি করছেন।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্য উল্লেখ করে বিএনপির সমাবেশ থেকে তিনি এ কথা বলেন।

আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে ‘ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের ১ দফার দাবিতে জনসমাবেশ’ থেকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘কাদের সাহেব বলেছেন, বেশি বাড়াবাড়ি করলে সমীচীন জবাব দেওয়া হবে। আরে ভাই, কিসের বাড়াবাড়ি? আপনারা জবরদস্তি করে ক্ষমতায় থাকবেন, আর আমরা কোনো কথা বলব না; এটাকে বাড়াবাড়ি বলে না। বরং আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না। আপনারা বেশি বাড়াবাড়ি করছেন। এই কথাটা মনে রাইখেন।

তিনি আরও বলেন, ‘আপনাদের হতে পুলিশ আছে, আপনাদের হাতে ক্ষমতা আছে, আপনাদের হাতে কোর্ট আছে। সবকিছু মিলিয়ে আপনারা একটা অহংকারী মনোভাব নিয়ে আছেন। এটা মনে রাখবেন, আল্লাহ তায়ালা অহংকারীকে পছন্দ করেন না। অহংকার আল্লাহর সাজে, মানুষের সাজে না। যিনি এই অহংকার নিয়ে টানাটানি করেছেন, তার করুণ পরিণতি হয়েছে; ইতিহাস বলে।’

সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দেওয়া এক মন্তব্য উল্লেখ করে তিনি বলেন, ‘বসে পড়লে নাকি শাপলা চত্বরের অবস্থা করবে। তার অর্থ দাঁড়ায় এই শাপলা চত্বরে আপনারা খুন খারাবি করেছেন। শাপলায় আপনারা অন্যায় করেছেন। শাপলা চত্বরে আপনারা হাজার হাজার লোক মেড়েছেন। শাপলা চত্বরের হত্যাকাণ্ড একটি ঐতিহাসিক, দুর্ভাগ্যজনক একটি হত্যাকাণ্ড। আপনি ওবায়দুল কাদের সাহেব স্বীকার করে নিয়েছেন যে, আপনারাই তাদেরকে মেরেছেন। মনে রাখতে হবে আপনাকে। শাপলা চত্বরে সেদিন যারা ছিলেন, ওরা আর আমরা এক নয়। আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার ছিলাম তিন তিনবার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের তিন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com