সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গৃহ শিক্ষকদের টার্গেট করে সাইকেল চুরি, গ্রেফতার  ২

গৃহ শিক্ষকদের টার্গেট করে সাইকেল চুরি, গ্রেফতার  ২

স্টাফ রিপোর্টার-
রাজধানীর মিরপুরে বাইসাইকেল চুরির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন-মো. রুবেল হোসেন (২২) ও মো. আলীরাজ (৩৩)। তাদের কাছ থেকে চুরি করা দুইটি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন মিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি জানান, গত ৪ বছরে তারা দুই শতাধিক বাইসাইকেল চুরি করেছে। তারা বিভিন্ন বাসা বাড়ির গৃহশিক্ষকদের টার্গেট করে তাদের বাইসাইকেল চুরি করেন। রুবেল ও আলীরাজ চিহ্নিত বাইসাইকেল চোর। ইতিপূর্বে রুবেলের বিরুদ্ধে ৬টি ও আলীরাজের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।

তারা শুধুই বাইসাইকেল চুরি করেন। আর তাদের টার্গেট শুধুই শিক্ষকদের বাইসাইকেল। সাধারণত এসব শিক্ষক অন্য এলাকা থেকে আসেন। তাই চুরি করলেও তারা সাধারণত মামলা করেন না। তাই তাদেরই টার্গেট করেন রুবেল, আলীরাজ।

তিনি আরও জানান, গত ৪ বছরে তারা দুই শতাধিক বাইসাইকেল চুরি করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।  গত ১৪ অক্টোবর মিরপুর সেকশন ২ থেকে একই কায়দায় একটি বাইসাইকেল চুরি করে নিয়ে যায় তারা।

এ ঘটনায় মামলা দায়েরের পর রবিবার সন্ধ্যায় মিরপুরের পীরেরবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া সেই সাইকেলসহ আরও একটি সাইকেল উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com