সোমবার, ১৫ Jun ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
রাজধানীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চার যুবক গ্রফতার!

রাজধানীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চার যুবক গ্রফতার!

স্টাফ রিপোর্টার-

রাজধানীর শ্যামপুর এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো, মো. রাসেল ঢালী, মো. সাব্বির, মো. জাহাঙ্গীর আলম ও মো. সোহাগ। এসময় তাদের কাছ থেকে ২টি সুইজ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

সোমবার (১৬ অক্টোবর) গোয়েন্দা-উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিমের প্রধান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সাইফুল আলম মুজাহিদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শ্যামপুর থানার করিমুল্লার বাগ এলাকায় সামিউল্লাহ এন্টারপ্রাইজের সামনে অস্ত্রসহ ছিনতাই করার উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ২টি সুইজ গিয়ার চাকুসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া চার জনই ছিনতাইকারী দলের সদস্য। দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করার কথা স্বীকার করেছে তারা।

শ্যামপুর থানায় করা মামলায় গ্রেফতারকৃত চারজনকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এডিসি সাইফুল আলম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com