মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
পুলিশ সদস্যদের সাথে মেসের খাবার খেলেন ডিএমপি কমিশনার

পুলিশ সদস্যদের সাথে মেসের খাবার খেলেন ডিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্ট-

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সদস্যদের মেসে দুপুরের খাবার খেলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে জুমার নামাজ শেষে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইনের ৬ নম্বর মেসের ডায়নিং এ পুলিশ সদস্যদের জন্য রান্না করা খাবার খান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) কে এন রায় নিয়তি।

তিনি জানান, শুক্রবার রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এরপর তিনি ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের মেস পরিদর্শন করেন এবং ৬ নম্বর মেসের ডায়নিং রুমে পুলিশ সদস্যদের জন্য রান্না করা খাবার খান। এ সময় তিনি সংশ্লিষ্টদের খাবারের মান উন্নয়নের নির্দেশনা দেন।

ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্সের মেস ঘুরে দেখেছিলেন তিনি। এসময় পুলিশ সদস্যদের আবাস স্থানসহ সব কিছু ঘুরে দেখেন এবং বিভিন্ন বিষয়ে পরিবর্তন ও পরিবর্ধনের নির্দেশনা দেন।

সদ্য দায়িত্ব নেয়া কমিশনারের এমন কার্যক্রম মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্য ও কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com