বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বিসিবির দুই পরিচালকের

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বিসিবির দুই পরিচালকের

ক্রীড়া প্রতিবেদক

সামনে এশিয়া কাপ আর বিশ্বকাপের বড় দুই আসর। এমন দুই ইভেন্ট নিয়ে উৎসাহের কমতি নেই ক্রিকেট ভক্তদের। যে তালিকায় আছে দেশের প্রধানমন্ত্রীর নামটাও । খেলার প্রতি যার আগ্রহ সবসময়ই তুঙ্গে। আর সেকারণেই হয়ত বৃহস্পতিবার গণভবনে বিসিবির দুই পরিচালক আকরাম খান এবং খালেদ মাহমুদ সুজনকে ডেকে নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রীর খেলাপ্রীতির কথা অজানা নয় কারোরই। বাংলাদেশের বহু জয়ে ভিআইপি গ্যালারিতে লাল-সবুজের পতাকা নিয়ে দেখা গিয়েছে তার হাস্যোজ্জ্বল মুখ। স্টেডিয়ামে না থাকলেও ফোনের ওপাশ থেকে নিয়েছেন খেলার খবর। বিশ্বকাপের আগেও তাই আকরাম খানদের ডেকে নিয়ে আলাপ তার। 

তবে ঢাকা পোস্টকে এই সাক্ষাতের কথা জানিয়ে সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, ‘আমরা মূলত আসলে সৌজন্য সাক্ষাত করতে গেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী খুবই ব্যস্ত ছিলেন তবুও তিনি আমাদের সময় দিয়েছেন। আসলে তামিমের ঘটনার সময় ওনি আমার কথা জিজ্ঞাসা করেছিলেন। তখন তো আমি দেশের বাইরে ছিলাম। তো দেশে ফেরার পর সৌজন্য সাক্ষাত করলাম আরকি।’

বিসিবির দুই পরিচালক গিয়েছেন গণভবনে, তাই সৌজন্য সাক্ষাতের দিনেও ক্রিকেটের প্রসঙ্গটাও উঠে এলো ভালোভাবেই,  ‘ক্রিকেট নিয়ে কিছু আলাপ আলোচনা হয়েছে, তিনি বলেছেন ক্রিকেটটা যেন ভালোভাবে বিশ্বকাপে এবং এশিয়া কাপে হতে পারে, এগুলো নিয়েই এর বাইরে আসলে তেমন কিছু না। বিশ্বকাপে সেমিফাইনাল বা ফাইনাল খেলার এমন কিছু বলেননি। অবশ্য মাননীয় প্রধানমন্ত্রী সবসময় ভালো খেলার কথা বলেন, কখনো প্রেশার দেন না। বাংলাদেশ যেন ভালো করতে পারে, নাম করতে এটাই চাওয়া প্রধানমন্ত্রীর।’

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com