শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বিএনপি আগামীকাল শুক্রবার ঢাকায় গণমিছিলের অনুমতি পেয়েছে

বিএনপি আগামীকাল শুক্রবার ঢাকায় গণমিছিলের অনুমতি পেয়েছে

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল শুক্রবার ঢাকায় গণমিছিলের অনুমতি পেয়েছে বিএনপি। ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের পক্ষ থেকে শর্তসাপেক্ষে এ অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার । তিনি বলেন, বিএনপি গণমিছিলের জন্য ডিএমপি কমিশনার বরাবর আবেদন করেছিল। আবেদনটি যাচাই-বাছাই করে শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ একদফা দাবিতে টানা দুই দিন কর্মসূচি পালন করবে বিএনপি ও দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গীরা। প্রথমদিন শুক্রবার (১৮ আগস্ট) রাজধানীতে গণমিছিল করবে বিরোধী রাজনৈতিক দলগুলো। আর দ্বিতীয় দিন শনিবার (১৯ আগস্ট) সারাদেশে পদযাত্রা করবে বিএনপি।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার ঢাকায় দুটি গণমিছিল হবে। গুলশান ২ থেকে বিকেল ৩টায় ঢাকা মহানগর উত্তর বিএনপি গণমিছিল শুরু করবে। এরপর গুলশান ১, তিতুমীর কলেজ হয়ে মহাখালী বাসস্ট্যান্ডে গিয়ে গণমিছিল শেষ হবে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com