বুধবার, ১০ Jun ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পাবনায় বসতঘরে ঢুকে দর্জিকে কুপিয়ে হত্যা

পাবনায় বসতঘরে ঢুকে দর্জিকে কুপিয়ে হত্যা

পাবনা সংবাদদাতা

পাবনার ভাঙ্গুড়ায় বসতঘরে ঢুকে হাসিনুর রহমান হাসু (৫৮) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে পৌর শহরের হাড়োপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাসিনুর রহমান ওই এলাকার সোবহান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসিনুর রহমান প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (১৫ আগস্ট) রাত ১০টার দিকে বাড়িতে ফেরেন। এরপর খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে একাকি ঘুমাতে যান। বুধবার (১৬ আগস্ট) দুপুর পার হয়ে গেলেও বাড়ির লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার ঘরের দরজায় বাহিরে তালা দেওয়া এবং ঘরের মাটির মেঝে খোড়া দেখতে পান পরিবারের সদস্যরা।এ সময় ঘরের তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে মেঝেতে হাসিনুরের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি থানায় জানানোর পর বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের তিনটি গভীর ক্ষত রয়েছে। দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি জানান, কে বা কারা, কি কারণে তাকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে সেটি জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারণা, ঘরের মেঝে খুঁড়ে ভেতরে ঢুকে দর্জি হাসিনুরকে হত্যার পর দরজায় বাইরে থেকে তালা দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com