মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা
এবার ঝিনাইদহের ডাকবাংলা সড়কে চাঁদাবাজির সময় দু”জনকে গ্রেফতার করেছে পুলিশ

এবার ঝিনাইদহের ডাকবাংলা সড়কে চাঁদাবাজির সময় দু”জনকে গ্রেফতার করেছে পুলিশ

২৭শে জুন রাতে ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম গোপন সূত্রে জানতে পারেন, ডাকবাংলা বাজার এলাকায় সড়কে ট্রাক থামিয়ে চাঁদাবাজি করা হচ্ছে । খবর পেয়ে তিনি একদল পুলিশকে অভিযানে পাঠান।

পুলিশ অভিযান চালিয়ে ডাকবাংলা ত্রিমোহনী বাগাট মিষ্টান্ন ভান্ডারের সামনে থেকে এসআই (নিরস্ত্র) মোঃ মোকলেচুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ট্রাকে চাঁদাবাজি করার সময় দুই চাঁদাবাজকে হাতে নাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো-বাদপুকুরিয়া গ্রামের মনু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪০) ও বাটিকাডাঙ্গা গ্রামের চান্দু মিয়ার ছেলে তারা মিয়া (৪৫),। তাদের বিরুদ্ধে ট্রাক ড্রাইভার রাতেই থানায় হাজির হয়ে মামলা দায়ের করেন।

এর আগে সড়কে ট্রাকে চাঁদাবাজির অভিযোগে মহেশপুর থেকে ০৪ চাঁদাবাজকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ । সড়কে চাঁদাবাজি বন্ধে পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম এর কঠোর ভুমিকাকে অভিনন্দন জানিয়েছেন সর্বস্তরের মানুষ ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com