শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ভিন্ন এক রেকর্ডে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোকে টপকে গেছেন মেসি

ভিন্ন এক রেকর্ডে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোকে টপকে গেছেন মেসি

স্পোর্টস ডেস্ক

কিছুদিন আগেই বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে টপকে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মাধ্যমে এই পর্তুগিজ সুপারস্টার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলেন। তবে এবার ভিন্ন এক রেকর্ডে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোকে টপকে গেছেন মেসি। ফুটবলারদের মধ্যে আর্জেন্টাইন মহাতারকা সবচেয়ে বেশি রেকর্ডের মালিক বনে গেছেন, যা তাকে গিনেসবুকের শীর্ষে উঠিয়ে দিয়েছে।

আজ (১ আগস্ট) টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে তথ্য জানায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ। যেখানে সর্বোচ্চ ৪১টি রেকর্ড গড়ার মধ্য দিয়ে এক নম্বরে ওঠে এসেছেন মেসি। তার চেয়ে একটি কম রেকর্ড গড়া রোনালদোর অবস্থান দুইয়ে। এই তালিকার তিনে আছেন রবার্ট লেভান্ডোফস্কি, চারে কিলিয়ান এমবাপে ও পাঁচে নেইমার জুনিয়র।

খেলোয়াড়ি জীবনে গোল, শিরোপাসহ প্রায় সবক্ষেত্রেই লিওনেল মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করে এসেছেন রোনালদো। মাঠের খেলায় দুজন এখন দুই প্রান্তে। একজন সৌদি লিগ মাতাচ্ছেন, আরেকজন ব্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের লিগে। তবে এখনও দুজনের প্রতিদ্বন্দ্বীতা কমেনি। কিছুদিন আগেই গিনেস কর্তৃপক্ষ জানিয়েছিল, ২০২৩ সালে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকায় রোনালদোর সবার ওপরে থাকার কথা। সবমিলিয়ে সেটি ছিল রোনালদোর ১৭তম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

গতকাল অনুষ্ঠিত আরব ক্লাব চ্যাম্পিয়নশিপেও নতুন আরেকটি রেকর্ড গড়েন পর্তুগিজ তারকা। যেখানে বর্তমানে খেলছেন এমন কেউ তার ধারেকাছেও নেই। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হেড দিয়ে রোনালদো ১৪৫তম গোল করেছেন। তারচেয়ে একটি কম গোল (১৪৪) নিয়ে এর পরের অবস্থানে আছেন ১৯৭৪ বিশ্বকাপজয়ী জার্মানির গার্ড মুলার। হেডে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে করেছিলেন ১২৪টি গোল।

সর্বশেষ কাতারে ফিফা বিশ্বকাপ জিতে নিজের ফুটবল ক্যারিয়ারের ষোলোকলা পূর্ণ করেছেন মেসি। জীবনকে উপভোগ করতে এখন ইউরোপের জায়ান্ট ক্লাব ছেড়ে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। সেখানে অভিষেক ম্যাচেই ফি-কিকে গোল করার অনন্য নজির গড়েন। পরবর্তী ম্যাচে দুটি গোলের পাশাপাশি অবদান রাখেন সতীর্থের গোলেও।

গিনেসবুকের তালিকায় তিনে থাকা পোল্যান্ড ও বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লেভান্ডোফস্কির রেকর্ড ৯টি। এছাড়া চারে থাকা ফরাসি তারকা এমবাপের ৫টি রেকর্ড এবং ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার গড়েছেন ৪টি রেকর্ড।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com