বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দুই নবজাতকের পলিথিনে মোড়ানো মরদেহ উদ্ধার 

দুই নবজাতকের পলিথিনে মোড়ানো মরদেহ উদ্ধার 

জয়পুরহাট সংবাদদাতা

জয়পুরহাটের ক্ষেতলালে পলিথিনে মোড়ানো অবস্থায় দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে উপজেলার ইকরগাড়া এলাকার তুলসীগঙ্গা নদীর তীর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় ।

স্থানীয় সূত্রে জানা যায়, তুলসীগঙ্গা নদীর তীর এলাকায় স্থানীয় কয়েকজন নারী ছাগল নিয়ে গিয়েছিলেন। এ সময় সেখানে পলিথিনে মোড়ানো কিছু একটা দেখতে পান। কাছে গিয়ে বুঝতে পারেন, দুই নবজাতকের মরদেহ পড়ে আছে। বিষয়টি আশপাশের লোকজন এবং পুলিশকে জানানো হয় ।

দুই নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ক্ষেতলাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে ছয়-সাত মাসের গর্ভবতীকে গর্ভপাত করানো হয়েছে। পরে কেউ সকালের দিকে ওই দুই মরদেহ নদীর তীরবর্তী স্থানে ফেলে গেছে। মরদেহ দুটি কোথা থেকে এসেছে, তা জানার চেষ্টা চলছে ।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com