শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পঞ্চগড়ে বালতির লেবু তুলতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড়ে বালতির লেবু তুলতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড় সংবাদদাতা

গরুকে খাওয়ানোর জন্য ভাতের ফেন মিশ্রিত পানি বালতিতে ভরে রাখা হয়েছিল বাড়ির আঙিনায়। এ সময় নতুন হাঁটতে শেখা ১৩ মাস বয়সী শিশু ফারিহা আক্তার দুটি লেবু নিয়ে সেই পানিতে ধুতে যায়। পড়ে যাওয়া লেবু তুলতে গিয়ে ফারিহা নিজেই বালতিতে উল্টে পড়ে মারা যায়।

আজ সোমবার সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সরকার পাড়া এলাকায় ঘটেছে। ফারিহা আক্তার সরকার পাড়া এলাকার নির্মাণশ্রমিক ফরিদুল ইসলামের একমাত্র সন্তান। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শিশুটির পরিবারের বরাত দিয়ে মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মশিয়ার রহমান বলেন, সকালে শিশুটি মা ও চাচি বাড়ির উঠানে বসেই খেত থেকে তোলা বাদাম গাছ থেকে ছাড়ানোর কাজ করছিলেন। এ সময় শিশুটি আঙিনায় খেলছিল। এর কিছুক্ষণ পর তাঁরা শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দেখেন, শিশুটি আঙিনায় রাখা বালতির পানিতে ডুবে আছে। পরে তাঁরা সেখান থেকে শিশুটিকে তুলে দেখেন, মারা গেছে।

মশিয়ার রহমান আরও বলেন, মারা যাওয়ার সময় শিশুটির হাতে দুটি লেবু ছিল। সবাই ধারণা করছে, শিশুটি লেবু দুটি পানিতে ধোয়ার সময় বালতির মধ্যে উল্টে পড়ে যায়।

এ বিষয়ে বোদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কুমার রায় বলেন, এ বিষয়ে পুলিশকে কেউ কিছু জানায়নি ।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com