শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
জাহাজ মালিক সমিতির সহ-সম্পাদক নির্বাচিত আলী হোসেন আলী

জাহাজ মালিক সমিতির সহ-সম্পাদক নির্বাচিত আলী হোসেন আলী

বিশেষ প্রতিনিধিঃ


বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সহ-সম্পাদক মনোনীত হয়েছেন ড্রীম ওশান নেভিগেশন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক, সোনারগাঁয়ের কৃতি সন্তান ও বিশিষ্ট জাহাজ ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আলী হোসাইন (আলী)। তিনি সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ১৫ জুলাই (শনিবার) রাজধানী ঢাকার এজিবি কলোনীতে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের ২০২৩-২০২৫ দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৩ খুবই জাকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়, যেখানে আলী হোসাইন (আলী) বিপুল ভোটের ব্যবধানে তৃতীয় বারের মত কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন এবং তিনি সহ এস.পি. মাহবুব-ইকবাল-নুরুল হক ঐক্য পরিষদের পূর্ণ প্যানেল জয়ী হয়। পরে প্যানেলের সকলের সর্বসম্মতিক্রমে আলী হোসাইন (আলী) বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সহ-সম্পাদক মনোনীত হন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে আলী হোসাইন (আলী)কে সোনারগাঁ তথা নারায়ণগঞ্জের ব্যবসায়ী, রাজনীতিবিদ, সুশীল সমাজ সহ বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে দেখা গেছে। আলী হোসাইন (আলী) বাংলাদেশের জাহাজ ব্যবসার অঙ্গণে সোনারগাঁয়ের মুখ উজ্জল করেছেন বলে দাবী বিভিন্ন সুধী মহলের। তিনি সহ তার প্যানেল পূর্বের ন্যায় জাহাজ মালিকদের কল্যাণে কাজ করে যাবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com