বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
“মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট ইতালিতে হামলার শিকার বাঁধন, ‘শেষ দেখে ছাড়ব’ ৩০ বছরেও অমলিন ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ মাদক মামলায় মিসরের টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড
টমেটোর দাম দিল্লিতে পেট্রোলকে ছাড়িয়ে গেছে

টমেটোর দাম দিল্লিতে পেট্রোলকে ছাড়িয়ে গেছে

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের গত এক সপ্তাহ ধরে টমেটোর দামে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। কিন্তু এবার দেশটির রাজধানী নয়াদিল্লিতে পেট্রোলের মূল্যকেও ছাড়িয়ে গেছে এই সবজিটির দাম।

শনিবার নয়াদিল্লির বিভিন্ন বাজার ও ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১২০ রুপিতে, অন্যদিকে একই দিন রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ৯৬ রুপিতে।

পশ্চিমবঙ্গের বাইরে ভারতের উত্তর ও দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর দৈনন্দিন খাদ্য তালিকায় টমেটো প্রায় অপরিহার্য একটি সবজি। এসব রাজ্যের অধিকাংশ ডিশে টমেটো বা টমেটো পেস্টের প্রয়োজন পড়ে।

কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম ছয় মাস ভারতের বিভিন্ন রাজ্যে প্রতি কেজি টমেটোর গড় দাম ছিল ২২ রুপি। জুনের শেষ থেকে দাম বাড়তে থাকে; চলতি সপ্তাহের শুরুতে সেই দাম পৌঁছায় ৯৮ রুপিতে। তারপর সর্বশেষ ১২০ রুপি হয়েছে টমেটোর কেজি। শতকরা হিসেবে দেশটিতে টমেটোর দাম বেড়েছে ৪৪৫ শতাংশ।

জুন-জুলাই মাসে অবশ্য এমনিতেই টমেটোর দাম খানিকটা বেশি থাকে ভারতের কাঁচাবাজার ও সুপারমার্কেটগুলোতে, কিন্তু এর আগে কখনও এই সবজির মূল্যে এই পরিমাণ উল্লম্ফণ দেখা যায়নি।

ব্যবসায়ীরা জানিয়েছেন, বিভিন্ন রাজ্যে ব্যাপক বৃষ্টি হওয়ার কারণে রাস্তা-ঘাটগুলো মোটরযান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে চাহিদা অনুযায়ী সরবরাহ না আসায় বাড়ছে টমেটোর দাম।

দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বিগত বছরগুলোর তুলনায় চলতি বছরের বর্ষায় ৫ গুণ বেশি বৃষ্টি হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে।

টমেটোর দামের এই লাগামহীন বৃদ্ধির কারণে আন্তর্জাতিক ফাস্টফুড চেইন শপ ম্যাকডোনাল্ডসের ভারতীয় শাখাগুলো ইতোমধ্যে ক্রেতাদেরকে খাবারের সঙ্গে টমেটো দেওয়া বন্ধ করেছে। যেসব খাবার তৈরিতে টমেটো লাগে, সেগুলো তৈরি করাও স্থগিত রেখেছে।

অবশ্য কেবল টমেটোর দামই নয়, গত কয়েক বছর ধরে ভারতে মসলা, দুধ ও অন্যান্য খাদ্যপণ্যের দামেও ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে বলে জানা গেছে।

ভারতে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির ব্যাপারটি বেশ স্পর্শকাতর। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ করতে না পারায় সরকারের পতন হয়েছে— এমন নজিরও রয়েছে দেশটিতে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com