মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন
অসহায় বাবা-মা ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দিলেন মাদকসেবী দুই ছেলেকে

অসহায় বাবা-মা ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দিলেন মাদকসেবী দুই ছেলেকে

নোয়াখালী সংবাদদাতা

মাদকসেবী দুই ছেলেকে ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দিলেন নোয়াখালীর চাটখিল উপজেলার অসহায় বাবা-মা। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয়কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়। 

শনিবার (৮ জুলাই) দুপুরে উপজেলার পাঁচগাও ইউনিয়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চাটখিল উপজেলার পাঁচগাও ইউনিয়নের আফসারখিল গ্রামের হাজী বাড়ির নুরুল আমিনের ছেলে সামছুল আলম (৪০) ও ফজলু (৩২)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নুরুল আমিন মাদকসেবী দুই ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বরাবর অভিযোগ করেন। তিনি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদের সহযোগিতায় শনিবার (৮ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদক সেবন করে বাবা-মাকে মারধর ও এলাকার শান্তি বিনষ্ট করার সত্যতা পেয়ে দুই সহোদরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ অনুযায়ী ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও অতিরিক্ত ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায় বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মাদক আমাদের সুখী পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। আমার কাছে দুই ছেলের বাবা অভিযোগ করেন। আমি অভিযোগের আলোকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এ সময় মাদক সেবন করে বাবা-মাকে মারধর ও এলাকার শান্তি বিনষ্ট করার সত্যতা পেয়ে উভয়কেই এক বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করি। 

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখলীর উপ-পরিদর্শক মো. আবদুর রশিদ, সহকারী উপ-পরিদর্শক, মো. সামছুল আলম, জ্ঞান দত্ত চাকমা, সিপাই মো. আরিফুর রহমান, মো. আলমগীর হোসেন, রাসেল হোসেন, মোরশেদ আলম, মো. মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com