সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

বিদ্যুৎস্পৃষ্টে নীলফামারীর জলঢাকায় চাচাতো দুই ভাইয়ের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে নীলফামারীর জলঢাকায় চাচাতো দুই ভাইয়ের মৃত্যু

নীলফামারী সংবাদদাতা

নীলফামারীর জলঢাকায় বিদ্যুৎস্পৃষ্টে চাচাতো দুই ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার(৭ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার রাজারহাট এলাকার আমেরতল গ্রামের একটি মুরগি খামারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার খালিশা খুটামারা তহসীলদারপাড়া গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে আনিছুর রহমান(৫২) ও টেঙ্গনমারী এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে লিটন আহমেদ(৩৭)। তারা সর্ম্পকে চাচাতো ভাই বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় স্কুল শিক্ষক কামরুজ্জামানের মুরগির খামারে কাজ করেন আনিছুর রহমান। শুক্রবার সন্ধ্যায় খামারের ঘরে পড়ে থাকা তার সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এসময় তাকে বাঁচাতে এগিয়ে এসে চাচাতো ভাই লিটনও বিদ্যুতায়িত হন। পরে আশেপাশের লোকজন দেখতে পেয়ে দুজনকে উদ্ধার করে। আনিছুর ঘটনাস্থলে ও লিটন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, মরদেহ দুটি হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের লোকজন লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com