মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ঝিনাইদহে র‌্যাবের অভিযানে ৪শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে ৪শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ রুহুল কুদ্দুস (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলতলা নামক স্থান থেকে তাকে আটক করা হয়। আটককৃত রুহুল কুদ্দুস সাতক্ষীরা জেলার কলরোয়া উপজেলার চান্দুরিয়া গ্রামের শাহজাহান সর্দারের ছেলে।

র‌্যাব সূত্রে জানাগেছে মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে সিপিসি-২, র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল তেঁতুলতলায় অভিযান চালায়। সে সময় আটককৃত মাদক ব্যবসায়ী রুহুল কুদ্দুসের কাছ ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ০৩ টি মোবাইল সেট, ০৭ টি সীম কার্ড এবং ০১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, র‌্যাব অভিযান চালিয়ে ৪শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাবের এ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com