রবিবার, ১৪ Jun ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কালীগঞ্জ খাদ্যগুদামের ১৭ টন গমসহ আটক ২

কালীগঞ্জ খাদ্যগুদামের ১৭ টন গমসহ আটক ২

গাজীপুরে নাওজোড় এলাকা থেকে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) ১৭ টন গমসহ দুই কালোবাজারিকে আটক করেছে র‌্যাব।শনিবার (২৭ জুন) রাতে র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃতরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ থানার উত্তর রুনসি এলাকার শফিকুল ইসলাম ওরফে লিটন (৪০) এবং টাঙ্গাইলের ভুয়াপুর থানার চর কয়ড়া এলাকার হাফিজুর রহমান (১৮)।র‌্যাব জানায়, সকালে র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় নিয়মিত ডিউটি করছিল। এ সময় তারা জানতে পারে, কালোবাজারিরা কাবিখার গম কালীগঞ্জ খাদ্যগুদাম থেকে ট্রাকে করে বিক্রির জন্য টাঙ্গাইলের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো।

পরে সকাল সোয়া ১০টার দিকে ওই ক্যাম্পের একটি আভিযানিক দল নাওজোড় বাইপাস মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ট্রাকে ভর্তি ৩৪০ বস্তা সরকারি গম (ওজন ১৭ টন) উদ্ধার করা হয়।

এছাড়া দুই ব্যক্তিকে আটক করা হয়।র‌্যাব আরও জানায়, জিজ্ঞাসাবাদে আটককৃতরা পরস্পর যোগসাজসে কাবিখার ৩৪০ বস্তা গম টাঙ্গাইল নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com