সোমবার, ০৮ Jun ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সদস্যদের আপত্তির মুখে জাতীয় সংসদে এ বিল পাস : সিইসি

বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সদস্যদের আপত্তির মুখে জাতীয় সংসদে এ বিল পাস : সিইসি

নিজেস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, জাতীয় সংসদে পাস হওয়া গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) নিয়ে এখনই কোনো মন্তব্য করব না। আরপিওর বিলের আইন গেজেট আকারে প্রকাশ হওয়ার পরই সব প্রশ্নের উত্তর দেব।

বুধবার (৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভোট বন্ধে নির্বাচন কমিশনের ক্ষমতা কমিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয়েছে গতকাল। বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সদস্যদের আপত্তির মুখে জাতীয় সংসদে এ বিল পাস হয়। যদিও আইনমন্ত্রী আনিসুল হক সংসদে দাবি করেন, বিলে নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা খর্ব করা হয়নি।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, যে বিলটা পাস হয়েছে আমি অপেক্ষা করছি আইনটা হোক। এখনও আইন পাস হয়নি। বিল পাস হয়েছে। বিল এবং আইন এক নয়। বিল যেটি পাস হয়েছে মহামান্য রাষ্ট্রপতি যদি সম্মতি প্রদান করেন তাহলে এটি আইন আকারে গেজেট হবে। তখনই বলা সমীচীন হবে। আইন আকারে প্রকাশের পর বিস্তারিত ব্যাখ্যা করে বলব আমাদের অবস্থান।

৯১ এর ক ধারার প্রসঙ্গে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, এ মুহূর্তে আমি কোনো কথাই বলব না। একটু অপেক্ষা করেন। বিলে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন কি না সেটা দুই এক দিনের মধ্যেই জানতে পারব। তখন এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে।

সাংবাদিকদের উদ্দেশে সিইসি বলেন, বিল সম্পর্কে আপনাদের সব প্রশ্নের উত্তর আমি দেব, আগে আইনটা হতে দিন।  তার আগে এ বিষয়ে কিছু বলব না।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com