শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
১৫০০ অনাবাসিক চিকিৎসককে বকেয়া ভাতা দেওয়ার নির্দেশ

১৫০০ অনাবাসিক চিকিৎসককে বকেয়া ভাতা দেওয়ার নির্দেশ

নিজেস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ১৫০০ আনাবাসিক চিকিৎসককে বকেয়া বেতন-ভাতা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৬০ দিনের মধ্যে তাদের গত ৯ মাসের বেতন-ভাতা পরিশোধ করতে বলা হয়েছে। একইসঙ্গে ভাতা বৃদ্ধির জন্য যে চিঠি দেওয়া হয়েছে তা ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। স্বাস্থ্য সচিব, ভিসিসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বুধবার (৫ জুলাই) বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মো. মনির উদ্দিন। 

এর আগে গত ২৫ জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনাবাসিক চিকিৎসকদের ভাতা দিতে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের চিঠি দেন আইনজীবী মো. মনির উদ্দিন। চিঠিতে বলা হয়, গণমাধ্যমে সংবাদ পড়ে জানতে পারি যে, শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনাবাসিক চিকিৎসকদের ৯ মাসের ভাতা বকেয়া রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ভাতার সব টাকা দেওয়া হয়েছে, অথচ বিএসএমএমইউ উপাচার্য বলেছে তাদের কাছে কোনো তহবিল নেই। ফলশ্রুতিতে অনাবাসিক চিকিৎসকরা মানবেতর জীবন-যাপন করছেন। যা সম্পূর্ণ মানবতা বিরোধী কার্যকলাপ। অবস্থা বিবেচনা করে অনাবাসিক চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ সব বকেয়া ভাতা পরিশোধের আবেদন জানানো হয়। কিন্তু আবেদনে সাড়া না পাওয়ায় ২৬ জুন হাইকোর্টে জনস্বার্থে রিট করেন আইনজীবী মনির উদ্দিন। 

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com