সোমবার, ১৫ Jun ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সাফের আবারো শিরোপা জিতলো ভারত, সাফের নবম বার শিরোপা জয়

সাফের আবারো শিরোপা জিতলো ভারত, সাফের নবম বার শিরোপা জয়

বিশেষ সংবাদদাতা

ফাইনালে যখন ভারত ও কুয়েত মুখোমুখি তখনই সবার কৌতূহল ছিল এবারের সাফ চ্যাম্পিয়নশিপ নতুন চ্যাম্পিয়ন পাবে? নাকি আধিপত্য ধরে রাখবে ভারত? স্বাগতিক হিসেবে ভারতকেই অনেকে এগিয়ে রেখেছিলেন ফেবারিট হিসাবে। শেষ পর্যন্ত হয়েছেও সেটাই।

মঙ্গলবার (৪ জুলাই) ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে কুয়েতকে টাইব্রেকারে হারিয়ে সাফের নবম শিরোপা জিতল সুনীল ছেত্রীরা।

এর আগে সেমিফাইনালে ভারত টাইব্রেকারে জিতেছিল মধ্যপ্রাচ্যের আরেক দেশ লেবাননের বিপক্ষে। কুয়েত ফাইনালে উঠেছিল সেমিফাইনালে বাংলাদেশকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে।

ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ গোলে। অতিরিক্ত সময়ের ৩০ মিনিটে কোনো দল গোল করতে না পারায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।

সেখানেও কেউ কাউকে হারাতে পারেনি। প্রথম পাঁচটি শটে দুই দলই করে চারটি করে গোল। ফলে ফাইনালের ভাগ্য নির্ধারণ হয় সাডেন ডেথে। সাডেন ডেথের প্রথম শটে ভারত গোল করলেও ব্যর্থ হয়েছে কুয়েত। ভারতীয় গোলরক্ষক কুয়েতের শট ঠেকিয়ে দিয়ে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের বিজয়ের আনন্দে ভাসিয়ে দেন।

নির্ধারিত সময়ের ১৪ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল কুয়েত। ৩৮ মিনিটে দারুণভাবে ম্যাচে ফিরে আসে স্বাগতিক ভারত। তারপর হাড্ডাহাড্ডি লড়াই। বাকি সময় এবং অতিরিক্ত সময়ে আর কোনো গোল দেখেনি দর্শকরা। আমন্ত্রিত দল হিসেবে কুয়েত প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে রানার্সআপ হয়ে ঘরে ফিরছে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com