মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
দুই সন্তানের জননীকে হত্যার অভিযোগে স্বামী-শ্বশুর-শাশুড়ি আটক

দুই সন্তানের জননীকে হত্যার অভিযোগে স্বামী-শ্বশুর-শাশুড়ি আটক

যশোর সংবাদদাতা

যশোরের চৌগাছায় দুই সন্তানের জননীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের শ্বশুর, শাশুড়ি ও স্বামীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ জুন) রাতে উপজেলার মুক্তদাহ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাত আরা চৌগাছা পৌরসভার বিশ্বাসপাড়ার মশিয়ার রহমানের মেয়ে ও উপজেলার মুক্তদাহ গ্রামের আনিছুর রহমানের ছেলে মজনুর রহমানের স্ত্রী।

নিহতের চাচাতো ভাই মাসুম রেজা বলেন, ১১ বছর আগে ইসমত আরার সঙ্গে মজনুর রহমানের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে দুটি ছেলে সন্তান জন্ম নেয়। তবে ছোটখাটো বিষয় নিয়ে ইসমাত আরার শ্বশুর-শাশুড়ি তাকে মারধর করতেন। প্রায় তারা মেরে ফেলার হুমকি দিতেন।

তিনি আরও বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মারধরের পর শ্বাসরোধ করে ইসমাত আরাকে হত্যা করে ঘরের মধ্যে ফেলে রাখে। রাত ৯টার দিকে আমরা গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। ঘরের মধ্যে ইসমাত আরার মরদেহ পড়ে ছিল। মরদেহের গলায় ও শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখা গেছে। পরে রাত প্রায় ২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

চৌগাছা থানা পুলিশের ওসি (তদন্ত) জিল্লাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইসমত আরাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে আমরা ধারণা করছি। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর সঠিক তথ্য পাওয়া যাবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের ভাই সেলিম হোসেন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বশুর, শাশুড়ি ও স্বামীকে আটক করা হয়েছে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com