শনিবার, ২০ Jun ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নিচু জাতের ছেলের সঙ্গে প্রেম করায় মেয়েকে হত্যা করেন বাবা

নিচু জাতের ছেলের সঙ্গে প্রেম করায় মেয়েকে হত্যা করেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক

মেয়ে ভিন্ন জাতের যুবকের সঙ্গে প্রেম করায় আপত্তি ছিল বাবার। কিন্তু বাবার বারণ সত্ত্বেও প্রেমিককে ছাড়তে চাননি মেয়ে। শেষ পর্যন্ত সম্মান রক্ষার্থে মেয়েকে খুন করে পাখার সঙ্গে ঝুলিয়ে দেন বাবা। প্রেমিকার মৃত্যুর খবর পেয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিলেন প্রেমিকও। খুন এবং তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কর্ণাটকের বঙ্গারপেটের বাসিন্দা কৃষ্ণমূর্তির মেয়ে কীর্তি ২৪ বছর বয়সী যুবক গঙ্গাধরের সঙ্গে প্রেম করতেন। কিন্তু তার এই প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। কারণ হিসাবে জানানো হয়েছিল, নিচু জাতের ছেলের সঙ্গে সম্পর্কের বিষয়টি মেনে নেওয়া হবে না। এ নিয়ে মেয়ের সঙ্গে বাবার কথা কাটাকাটিও হয়। অভিযোগ রয়েছে,  কথা কাটাকাটির এক পর্যায়ে গলা টিপে খুন করেন মেয়েকে। কীর্তির মৃত্যুর পর তার দেহটি পাখার সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়।

তদন্তে নেমে প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলে মনে করেছিল পুলিশ। কিন্তু বেশ কিছু বিষয়ে তদন্তকারীদের মধ্যে খটকা দেখা দেয়। কৃষ্ণমূর্তিকে জেরা করে জানা যায়, কীর্তিকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। প্রেমিকার মৃত্যুর খবর পেয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন পেশায় রাজমিস্ত্রি গঙ্গাধরও। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। 

স্থানীয় পুলিশ সুপার ধরণি দেবী জানান, খুনের অভিযোগে কৃষ্ণমূর্তিকে গ্রেপ্তার করে ৩০২ ধারায় মামলা করা হয়েছে। 

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com