মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
চুয়াডাঙ্গায় চালককে হত্যা করে চার্জার ভ্যান ছিনতাই, ছিনতাই কারী গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় চালককে হত্যা করে চার্জার ভ্যান ছিনতাই, ছিনতাই কারী গ্রেপ্তার

চুয়াডাঙ্গা সংবাদদাতা

চুয়াডাঙ্গায় রুবেল শেখ (১৪) নামে এক কিশোর চালককে হত্যা করে তার চার্জার ভ্যান (পাখি ভ্যান) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মর্তুজাপুর গ্রামের একটি খেজুরবাগান থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সদর থানা-পুলিশ সোহাগ আলী (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে।

নিহত রুবেল শেখ সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের ইয়ামিন শেখের ছেলে। গ্রেপ্তার সোহাগ আলী ছয়ঘরিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। পুলিশ জানায়, গ্রেপ্তার সোহাগ আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল শেখ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

জেলা পুলিশের পক্ষ থেকে আজ বেলা ১১টায় এ বিষয়ে সংবাদ ব্রিফিং করা হয়েছে। জেলা পুলিশের মুখপাত্র সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে এই ব্রিফিং করেন। এ সময় ওসি মাহাব্বুর রহমান উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের মুখপাত্র ব্রিফিংকালে বলেন, অভিযুক্ত সোহাগ আলী ছয়ঘরিয়া গ্রামের কিশোর ভ্যানচালক রুবেল শেখের পাখি ভ্যানে চড়ে সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে আসেন। এরপর উপজেলার দশমাইল বাজারে যান। সেখানে খাওয়াদাওয়া করেন। সোহাগ কিশোর রুবেলকে পাশের মর্তুজাপুর গ্রামের খেজুরবাগানে নিয়ে গিয়ে গল্প করেন। একপর্যায়ে তিনি লাঠি দিয়ে রুবেলের মাথায় আঘাত করেন। এতে রুবেল ঘটনাস্থলেই মারা যায়। সোহাগ লাশটি খেজুরবাগানের ভেতর গামছা ও ঘাস দিয়ে ঢেকে রাখেন।

সংবাদ ব্রিফিংয়ে বলা হয়, রুবেল শেখের ভ্যানটি নিয়ে সোহাগ ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে বিক্রি করতে যান। সেখানে স্থানীয় লোকজন ভ্যান বিক্রির আগে জেলা পুলিশের নিয়ম অনুযায়ী সোহাগের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চান। সোহাগ এনআইডি আনার কথা বলে ভ্যানটি ফেলে রেখে কৌশলে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশের একটি দল ডাকবাংলো বাজারে যায়। ভ্যানের গায়ে লেখা মুঠোফোন নম্বরের সূত্র ধরে পুলিশ অভিযানে নামে। গতকাল মঙ্গলবার রাতে সোহাগকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজ সকালে সোহাগ লাশের সন্ধান দেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি মাহাব্বুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হবে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com