সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পঞ্চগড় জেলার মানসম্মান ক্ষুণ্ন যেন না হয় সে বিষয়ে আমি সতর্ক থাকবো : সাদ্দাম হোসেন

পঞ্চগড় জেলার মানসম্মান ক্ষুণ্ন যেন না হয় সে বিষয়ে আমি সতর্ক থাকবো : সাদ্দাম হোসেন

পঞ্চগড় সংবাদদাতা

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার যে স্পন্দন রয়েছে তা ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে ও প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদকে আমাদের রুখে দিতে হবে।

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

সাদ্দাম হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমার ওপর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব দিয়েছেন, তার সেই বিশ্বাস ও আস্থা যেন অক্ষুণ্ন রাখতে পারি। আমার দায়িত্ব পালনকালে পঞ্চগড় জেলার মানসম্মান ক্ষুণ্ন যেন না হয় সে বিষয়ে আমি সতর্ক থাকবো। 

তিনি আরও বলেন, আমাদের জেলা অত্যন্ত সম্ভাবনাময় জেলা। এ জেলার পাশেই ভারত, নেপাল ও ভুটান। দেশের প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে পঞ্চগড়েও বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন করা হবে। 

পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো নোমান হাসান, সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারী প্লাবন প্রমুখ বক্তব্য দেন। 

পরে পঞ্চগড় প্রেস ক্লাবের পক্ষ থেকে জেলার কৃতী সন্তান সাদ্দাম হোসেনকে সম্মাননা প্রদান করা হয়।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com