মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
স্ত্রীকে আহত করে স্বামীকে চাকায় পিষ্ট করা বাসচালক গ্রেপ্তার

স্ত্রীকে আহত করে স্বামীকে চাকায় পিষ্ট করা বাসচালক গ্রেপ্তার

গাজীপুর সংবাদদাতা

গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলাবাজার এলাকায় স্ত্রীকে আহত করে স্বামীকে চাকায় পিষ্ট করা বাসচালককে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার সন্ধ্যায় উপজেলার তেলিহাটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাতে র‍্যাব-১-এর গাজীপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তার মো. শহীদ (২৪) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের কালাম ব্যাপারীর ছেলে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলাবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন মো. শহিদুল্লাহ (৪৬)। এই ঘটনায় গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাঁর স্ত্রী তাহেরা খাতুন (৪০)। ওই ঘটনায় তৎক্ষণাৎ চালকের সহকারী মো. হৃদয়কে গ্রেপ্তার করেছিল পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সন্ধ্যায় রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তাহেরা খাতুনকে চাপা দেয় তাজ এন্টারপ্রাইজ নামের একটি মিনিবাস। বাস থামাতে তাঁর স্বামী মো. শহিদুল্লাহ দৌড়ে বাসের হাতল ধরে তাতে উঠে পড়েন। এরপর তাঁকে বাসের ভেতর থেকে লাথি দিয়ে বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু দরজার হুকের সঙ্গে পরনে থাকা লুঙ্গি আটকে সেখানে ঝুলে থাকেন শহিদুল্লাহ। ঝুলন্ত অবস্থায় বাসচালক শহীদ বাসটি অন্তত ৫০০ গজ চালিয়ে নিয়ে যান। শহিদুল্লাহ বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। একপর্যায়ে বাসটি থামিয়ে চালক দৌড়ে পালিয়ে যান। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে আজ ওই বাসচালক মো. শহীদকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১–এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার এ এস এম মাইদুল ইসলাম বলেন, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত বাসচালককে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com