বুধবার, ১৭ Jun ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বাস থেকে লাথি দিয়ে ফেলে হত্যা, কন্ডাক্টর আটক

বাস থেকে লাথি দিয়ে ফেলে হত্যা, কন্ডাক্টর আটক

গাজীপুর সংবাদদাতা

গাজীপুরের শ্রীপুরে শহিদুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তিকে বাস থেকে লাথি দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী সাহেরা খাতুন (৫৫) আহত হয়েছেন। শুক্রবার (২৩ জুন) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। এ ঘটনায় বাসটির কন্ডাক্টর মো. হৃদয়কে (১৯) আটক করেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ। হৃদয় ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার মো. সুমন মিয়ার ছেলে।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের স্বজন কাজী নজরুল ইসলাম জানান, শুক্রবার শহিদুল ইসলাম স্ত্রীসহ তার অসুস্থ ভায়রাকে দেখতে মাওনা উত্তরপাড়া এলাকায় যান। বিকেলে বাড়ি ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পাড় হওয়ার সময় মাওনা চৌরাস্তা থেকে ময়মনসিংহগামী একটি মিনিবাস তাদের ধাক্কা দেয়। এতে শহিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে চালকের সঙ্গে কথা কাটাকাটি করতে করতে মিনিবাসে গিয়ে উঠলে বাসটি চালাতে শুরু করেন চালক। কিছু দূর যাওয়ার পর শহিদুল ইসলামকে গাড়ি থেকে লাথি দিয়ে ফেলে দেন হেলপার। 

এ সময় শহিদুল ইসলামের পরনের লুঙ্গি বাসের একটি হুকের সঙ্গে আটকে যায়। ওই অবস্থায় তাকে টেনেহিঁচড়ে কিছু পথ নিয়ে গেলে শহিদুল ইসলাম গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে আল হেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত সাহেরা খাতুনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় বাসটির কন্ডাক্টরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com