শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ডেকে নিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ, অবস্থা আশঙ্কাজনক

ডেকে নিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ, অবস্থা আশঙ্কাজনক

চুয়াডাঙ্গা সংবাদদাতা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই চাচাতো ভাই তানভীর ইসলামের (২২) বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

অভিযুক্ত তানভীর ইসলাম দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। খবর পেয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন শিশুটিকে দেখতে হাসপাতালে ছুটে আসেন। 
 
শিশুটির পরিবার জানায়, দুপুরে তানভীর তার নিজ বাড়িতে ডেকে নিয়ে যায় শিশুটিকে। পরে সেখানে নিয়ে ধর্ষণ করে। শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে আসলে তার শরীর থেকে রক্ত বের হতে দেখতে পান পরিবারের সদস্যরা। এরপরই দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। 
এ ঘটনায় অভিযুক্ত তানভীরের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।

সদর হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে শিশুটিকে জরুরি বিভাগে নিয়ে আসলে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।  শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। পরে সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. আকলিমা খাতুন, জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. এহসানুল হক তন্ময় ও মেডিকেল অফিসার ডা. শাপলা খাতুনের প্রচেষ্টায় টানা দুই ঘণ্টা অস্ত্রোপচার করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফাতেহ আকরাম বলেন, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। যোনিপথ ছিঁড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। গাইনি ও সার্জারি চিকিৎসকের একটি দল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। আমরা শিশুটিকে পর্যবেক্ষণে রেখেছি।

জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা বলেন, শিশুটি পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে ধরতে থানা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com