সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

রোববার পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায়

রোববার পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

গ্যাস পাইপলাইনে জরুরি সংস্কার কাজের জন্য শুক্রবার থেকে রোববার ভোর পর্যন্ত বগুড়ায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া আঞ্চলিক কার্যালয়ের আওতায় থাকা এলেঙ্গা-হাটিকুমরুল ও রংপুর মহাসড়ক প্রশস্তের কাজ চলমান থাকায় শহরের বনানী মোড় থেকে তিনমাথা রেলগেট এলাকার ৫ হাজার ৩০০ মিটার পথে ৮ ইঞ্চি মাপের পাইপলাইন প্রতিস্থাপন করা হয়েছে। উক্ত লাইনে স্থায়ীভাবে গ্যাস প্রবাহ নিশ্চিত করতে শুক্রবার ভোর ৪টা থেকে রোববার ভোর ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। 

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com