মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
মোজাম্বিকে ডাকাতের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

মোজাম্বিকে ডাকাতের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

সাতকানিয়া সংবাদদাতা

দক্ষিণ আফ্রিকার মোজাম্বিকে ডাকাতের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম ছদাকত উল্লাহ চৌধুরী (২৮)। শনিবার (১০ জুন) রাতে মোজাম্বিকের নিয়াসা প্রভিন্সিয়ার মেকাইয়েলা ডিস্ট্রিক এলাকায় এ ঘটনা ঘটে। তিনি সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়া নবীনপড়া এলাকার মৃত নুরুল কবির চৌধুরীর ছেলে।

সাতকানিয়া সদর ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় ও মোজাম্বিকে বসবাসরত প্রবাসী সূত্রে জানা যায়, গত শনিবার মধ্যরাতে মোজাম্বিকের নিয়াসা প্রভিন্সিয়ার মেকাইয়েলায় তার দোকানে ডাকাত দল হানা দেয়। তারা দেওয়াল ভেঙে ঘরে প্রবেশ করে ছদাকতকে কুপিয়ে গুলি করে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

নিহতের ভাই করিম উল্লাহ চৌধুরী জানান, শনিবার রাতের কোনো এক সময় ডাকাত দল তার দোকানে হানা দেয়।

তখন ছদাকত ডাকাতরা যাতে ভেতরে ঢুকতে না পারে দরজায় বিদ্যুতের সংযোগ লাগিয়ে রাখে। এ সময় ৩০ কিলোমিটার দূরে তার এক বন্ধুকে জানায় তার দোকানে ডাকাত এসেছে। ডাকাতরা দোকানের দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে আমার ভাইকে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, কয়েক মাস আগে তার দোকান ডাকাতি হয়েছিল। তখন ছদাকত বিষয়টি সংবাদ সম্মেলন করে ওখানকার স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রচার করায় ডাকাতরা তার ওপর ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

৭ বছর আগে আফ্রিকার দেশ মোজাম্বিকে যায় ছদাকত। সেখানে সবজি বীজের দোকান করে আসছে। সামনে ঈদের পরে দেশে এসে বিয়ে করার কথা ছিল।

রবিবার সকালে বাড়িতে তার মৃত্যুর খবর আসলে সবাই কান্নায় ভেঙে পড়েন।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com