শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকা থেকে কিশোর গ্যাং ‘টিন স্কোয়াড’-এর পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত বৃহস্পতিবার রাতে নগরের কোতোয়ালি থানার কদমতলী বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের বিষয়টি আজ শনিবার সকালে সংবাদমাধ্যমকে জানিয়েছেন র‍্যাবের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।

নুরুল আবছার আরও বলেন, গত বৃহস্পতিবার রাতে বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে ‘টিন স্কোয়াড’-এর সদস্যরা সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে বলে খবর পায় র‍্যাব-৭। পরে সেখানে অভিযান চালিয়ে পাঁচ কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ওই কিশোরদের কাছ থেকে দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।

নুরুল আবছার জানান, কোতোয়ালি এলাকায় চাঁদাবাজি, ছিনতাই করাসহ ভয়ভীতি দেখিয়ে প্রভাব বিস্তার করে আসছিল টিন স্কোয়াডের সদস্যরা। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশীয় অস্ত্রের ছবিও আপলোড করত তারা।

এই কিশোরদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবীর।

বা বু ম / এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com