শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
৩ রোহিঙ্গা তরুণীকে আটক করল বিজিবি , বিএসএফ করল ৪ তরুণকে

৩ রোহিঙ্গা তরুণীকে আটক করল বিজিবি , বিএসএফ করল ৪ তরুণকে

মৌলভীবাজার সংবাদদাতা

মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই সীমান্ত দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে অনুপ্রবেশকালে তিন রোহিঙ্গা তরুণীকে আটক করেছে বিজিবি। একই পথে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চার রোহিঙ্গা তরুণকে আটক করেছে। 

শুক্রবার (৯ জুন) সকালে কমলগঞ্জের সীমান্তবর্তী ধলই চা বাগানের ২৪ নং প্ল্যান্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। 

আটক রোহিঙ্গা তরুণীরা হলেন- কক্সবাজার উখিয়ার ১৪ নং ক্যাম্পের রোহিঙ্গা সৈয়দ সৈয়দুল আমিনের মেয়ে মিনারা বেগম (২০), ইকবাল আহমদের মেয়ে করমিনা বেগম (২০) ও নুর আলমের মেয়ে হামিমা বেগম (২০)। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সাত রোহিঙ্গা তরুণ-তরুণী ধলই চা বাগান এলাকার সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করতে গেলে তিন তরুণীকে ধাওয়া করে ধলই ক্যাম্পের বিজিবি সদস্যরা আটক করেন। তাদের সঙ্গে থাকা চার রোহিঙ্গা তরুণ পালাতে গিয়ে ভারতে প্রবেশ করলে বিএসএফের সদস্যরা তাদের আটক করেন। বিজিবি আটক তিন রোহিঙ্গা তরুণীকে কমলগঞ্জ থানায় সোপর্দ করলে জিজ্ঞাসাবাদে তারা জানান- কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে বৃহস্পতিবার মৌলভীবাজার এসেছেন তারা। শুক্রবার সকালে ধলাই সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করতে চেয়েছিলেন। 

কমলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, তিন তরুণীকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে। তাদের সঙ্গের চার রোহিঙ্গা তরুণকে বিএসএফ আটক করেছে। স্থানীয় কোনো দালাল চক্র এ ঘটনায় জড়িত কিনা তা খতিয়ে দেখা হবে।

বা বু ম / এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com