রবিবার, ১৪ Jun ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
১৯ বছর ধরে পলাতক করিম ধরা পড়লেন র‍্যাবের হাতে

১৯ বছর ধরে পলাতক করিম ধরা পড়লেন র‍্যাবের হাতে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের হওয়া ধর্ষণ ও অপহরণ মামলার পলাতক আসামি আব্দুল করিমকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (৭ জুন) উপজেলার চেয়ারম্যানঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আব্দুল করিম ওই মামলায় প্রায় ১৯ বছর ধরে পলাতক ছিলেন। তিনি হাটহাজারী ধলই এলাকার খাইরুল বশরের ছেলে।

র‍্যাব জানায়, ২০০৪ সালের ২৬ অক্টোবর এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করেন করিম। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আবদুল জলিল বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে আত্মগোপনে চলে যায় করিম। একপর্যায়ে পুলিশ তদন্ত করে করিমকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বর্তমানে মামলাটি চট্টগ্রাম আদালতে বিচারাধীন রয়েছে। 

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, পলাতক আসামি করিমের অবস্থান নিশ্চিত হওয়ার পর বুধবার এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

বা বু ম / অ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com