বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
২৫তম বিবাহ বার্ষিকীতে অঞ্জলিকে সারপ্রাইজ, পরিবারের জন্য নিজহাতে রান্না করলেন শচীন

২৫তম বিবাহ বার্ষিকীতে অঞ্জলিকে সারপ্রাইজ, পরিবারের জন্য নিজহাতে রান্না করলেন শচীন

কথায় আছে, ভালবাসা পুরনো হলে আরও পক্ত হয়। ২৫ বছরের বৈবাহিক জীবনে সেই ভালবাসার গভীরতা বেড়েছে বই কমেনি। আজও তাঁরা একে অপরের পরিপূরক। হাতে হাত ধরে ২৫টা বছর কাটিয়ে দিয়ে আগামিদিনগুলিতেই একইভাবে পাশে থাকার অঙ্গীকারবদ্ধ তাঁরা। তাঁরা শচীন এবং অঞ্জলি তেণ্ডুলকর। সোমবারই ২৫ তম বিবাহ বার্ষিকী সেলিব্রেট করলেন তাঁরা। আর এই বিশেষ দিনে স্ত্রী এবং পরিবারকে শচীন যে সারপ্রাইজ দিলেন, তা নিঃসন্দেহে দারুণ ‘সুস্বাদু’।

যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। পুরুষসমাজে এর উদাহরণ হিসেবে শচীন তেণ্ডুলকরের নাম নেওয়া যেতেই পারে। ক্রিকেটের জগতের মাস্টার ব্লাস্টার হওয়ার পাশাপাশি হাজারো গুণের মালিক তিনি। ব্যাট হাতে যেমন বিপক্ষ বোলারদের রাতের ঘুম উড়াতেন তেমনই সমান দক্ষতায় রান্নাঘরেও চলে তাঁর হাত। এ আর কারও অজানা নেই। আর লকডাউনের আবহে ফের রাঁধুনির ভূমিকায় ধরা দিলেন ক্রিকেট ঈশ্বর। নতুন একটি খাবারের পদ বানাতে বেছে নিয়েছিলেন এই বিশেষ দিনটিকেই। কী বানালেন? লোভনীয়, জিভে জল আনা আমের কুলফি। একেবারে নিজের হাতে। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে অন্যদের শিখিয়েও দিলেন ম্যাঙ্গো কুলফি বানানোর পদ্ধতি।

ভিডিওতে শচীন বলেন, “আজ ২৫তম বিবাহ বার্ষিকীতে পরিবারকে সারপ্রাইজ দেব। ম্যাঙ্গো কুলফি বানিয়ে খাওয়াব সবাইকে।” কুলফি বানানোর পদ্ধতি দেখে বেশ বোঝা যায়, তা আনকোড়া হাতের কামাল নয়। লিটল মাস্টার এসবে ভালই পারদর্শী। সে কুলফি খেয়ে অবশ্য অঞ্জলি এবং পরিবারের বাকি সদস্যদের কী প্রতিক্রিয়া, তা জানা যায়নি। তবে ডেসার্ট যে খাসা হয়েছে, তা শচীন নিজেই জানিয়ে দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com