মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
শাহবাগে মুঠোফোন চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

শাহবাগে মুঠোফোন চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহবাগ এলাকা থেকে মুঠোফোন চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন মো. মামুন (৪৯) ও তাঁর সহযোগী মো. রিয়াজ (৩৬)। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৩ এসব তথ্য জানিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে মামুন ও রিয়াজকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে র‍্যাব-৩-এর মিডিয়া কর্মকর্তা ও  সহকারী পুলিশ সুপার ফারজানা হক প্রথম আলোকে বলেন, তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বা বু ম / অ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com