বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ভিডিও: তাসের ঘরের মতো নদীতে হুড়মুড়িয়ে পড়ল সেতু

ভিডিও: তাসের ঘরের মতো নদীতে হুড়মুড়িয়ে পড়ল সেতু


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের ভাগলপুরে গঙ্গা নদীর ওপর নির্মাণাধীন চার লেনের একটি সেতু তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। রোববার নির্মাণাধীন এই সেতু নদীতে ভেঙে পড়ার ঘটনায় কোনও হতাহত হয়নি বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

২০১৪ সালে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যের সুলতানগঞ্জ ও খাগরিয়া জেলার মাঝে সংযোগকারী এই সেতুটির নির্মাণকাজের উদ্বোধন করেছিলেন।

নির্মাণাধীন সেতুটির ৩২৮ ফুট উঁচু অংশ পুরোপুরি গঙ্গায় ধসে গেছে। সেতুটির হুড়মুড়িয়ে ভেঙে পড়ার দৃশ্য মোবাইলে ধারণ করেছেন স্থানীয়রা।

রাজ্যের শীর্ষ এক জেলা কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, রোববার সন্ধ্যা ৬টার দিকে নির্মাণাধীন সেতু ধসের এই ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন রয়েছে। আমরা ‘পুল নির্মাণ নিগমের’ কাছে সেতু ধসের ঘটনায় প্রতিবেদন চেয়েছি।

ভাগলপুর প্রশাসনের কর্মকর্তা ধনঞ্জয় কুমার বলেছেন, রোববার ছুটির দিন থাকায় জেলায় সেতুটির নির্মাণকাজ বন্ধ ছিল। সন্ধ্যার দিকে  আচমকাই সেতুটির ৩টি স্তম্ভ ভেঙে পড়েছে। এর ফলে মুহূর্তের মধ্যে পুরো সেতুটিই গঙ্গার পানিতে ধসে গেছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার গঙ্গায় সেতু ধসের এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

এর আগে, গত বছরের ডিসেম্বরে বিহারের বেগুসারাই জেলার বুরখি গন্দক নদীতে নির্মিত একটি সেতু দ্বিখণ্ডিত হয়ে নদীতে পড়ে যায়। সেতুর সংযোগ সড়কের নির্মাণকাজ শেষ না হওয়ায় তখন পর্যন্ত সেতুটি বন্ধ ছিল। যে কারণে সেই সময় এই ঘটনায় কেউ হতাহত হননি।

সূত্র: এনডিটিভি।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com