বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালীগঞ্জে দুই শতাধীক ক্ষুদ্র কৃষক পেল কৃষি প্রনোদনা

কালীগঞ্জে দুই শতাধীক ক্ষুদ্র কৃষক পেল কৃষি প্রনোদনা

গাজীপুরের কালীগঞ্জে ২২৪ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সবজি বীজ, সাইনবোর্ড ও অন্যান্য কার্যক্রমের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক কৃষকের মাঝে এ উপকরণ বিতরণ করেন।

জানা গেছে, ২০১৯-২০ অর্থ বছরে খরিপ-১/২০২০-২১ মৌসুমে পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ প্রণোদনা দেওয়া হয়। প্রণোদনার আওতায় প্রত্যেক কৃষক বিভিন্ন পরিমানে ১৪ ধরনের সবজি বীজ, সাইনবোর্ড এবং সার, পরিচর্যা ও বেড়ার জন্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১৯৩৫/- টাকা দেওয়া হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু নাদির সিদ্দিকীর জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোন জায়গা যেন পতিত না থাকে এবং করোনাকালীন ও তৎপরবর্তী খাদ্য নিরাপত্তা যেন নিশ্চিত হয়, সেজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বিভিন্ন কার্যক্রমের ধারাবাহিকতায় সংযোজিত হলো এই প্রণোদনা কার্যক্রম।

স্বাস্থ্যবিধি মেনে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু নাদির সিদ্দিকীর পরিচালনায় এ সময় অতিরিক্ত কৃষি অফিসার ফারজানা তাসলিম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com