বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গাজীপুরে ভুয়া দুই প্রতিষ্ঠানের ১৫ চাকরিদাতাকে সাজা, উদ্ধার ২৮

গাজীপুরে ভুয়া দুই প্রতিষ্ঠানের ১৫ চাকরিদাতাকে সাজা, উদ্ধার ২৮

গাজীপুরের ভুয়া চাকরিদাতা দুইটি প্রতিষ্ঠানে অভিযান চালিযে ২৮ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

এসময় প্রতারণার মাধ্য টাকা হাতিয়ে নেবার অভিযোগে ১৫ প্রতারককে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ জুন) সকালে র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

র‌্যাব-১ জানায়, পোড়াবাড়ী ক্যাম্প মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় লিগেল ফোর্স গার্ড সার্ভিস কোম্পানি এবং স্ট্রং গার্ড বাংলাদেশ লিমিটেড নামে দুইটি প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষকে বিভিন্ন পদে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে আসছে।

পরে এ কোম্পানির কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃতে ও সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. সোহরাব হোসেনের উপস্থিতিতে ওই প্রতিষ্ঠান দুটিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ১৫ জনকে আটক এবং তাদের দেয়া তথ্য অনুযায়ী গোপন কক্ষ থেকে ২৮ ভিকটিমকে উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ১৫ প্রতারককে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

র‌্যাব-১ আরো জানায়, ধৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা একটি সংঘবদ্ধ প্রতারক দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ ওই দুই প্রতিষ্ঠান চালু করে দেশের সাধারণ মানুষের বেকারত্বের সুযোগ নিয়ে তাদেরকে চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্র প্রদান করে আবার কখনও কখনও গোপন কক্ষে বন্দি করে রেখে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে আসছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com